August 7, 2026, 9:37 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

মানিকগঞ্জে নানা আয়োজনে যুব দিবস পালিত

Reporter Name

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ প্রতিনিধি

“দক্ষ যুব গড়বে দেশ- বৈষম্যহীন বাংলাদেশ” এই শ্লোগানে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, যুব ঋণের চেক ও উদ্যোক্তাদের সনদপত্র বিতরনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

গতকাল শুক্রবার বেলা এগারোটায় ঘিওর উপজেলার জোকায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। এরপর যুব উন্নয়ন অধিদপ্তর অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।

বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তর উপ মহাপরিচালক অলোকা প্রভা দে, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. রবীআহ নূর আহমেদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মো: জাহাঙ্গীর আলম বিশ্বাস, ঘিওর থানার ওসি মো: রফিকুল ইসলামসহ যুব উদ্যোক্তারা।

অনুষ্ঠান থেকে যুব প্রশিক্ষণ প্রাপ্ত ৬ জন যুব উদ্যোক্তার মাঝে ৯ লাখ ২০ হাজার টাকার যুব ঋণের চেক এবং ৭ টি ক্যাটাগরীতে দুই শতাধিক প্রশিক্ষনার্থীদের সনদপত্র প্রদান করা হয়। এসময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা