August 6, 2026, 9:19 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

শ্রীমঙ্গলে সাংবাদিক এহসানকে প্রাণনাশের চেষ্টা! থানায় অভিযোগ

Reporter Name

শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক খবরপত্র পত্রিকার স্থানীয় প্রতিনিধি এহসান বিন মুজাহিরকে (মো. এহসানুল হক) হুমকি দিয়েছে অজ্ঞাত দূর্বৃত্তরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ওইদিনই রাতে শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

লিখিত অভিযোগে গণমাধ্যমকর্মী এহসান বিন মুজাহির উল্লেখ করেন, ২৬ নভেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টায় নিউজ সংগ্রহের কাজে তিনি নিজের মোটরসাইকেল যোগে শহরে কালিঘাট রোড থেকে ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা গ্রামে যাবার পথে অজ্ঞাতনামা এক যুবক মৌলভীবাজার-ক-১৩-৬৯০৯ নম্বর প্লেইটযুক্ত মোটরসাইকেল নিয়ে তাকে পেছন দিক থেকে তাড়া করে এবং ৮ নম্বর কালিঘাট ইউনিয়নের কালিঘাট চা বাগানের রাস্তায় তার উপর হামলার চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসেন। এ অবস্থায় ওই দূর্বৃত্ত তার মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে কালিঘাট চা বাগানের দক্ষিণ দিকের রাস্তা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এহসান বিন মুজাহির আতংকগ্রস্থ হয়ে পড়েছেন।
লিখিত অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘অভিযোগে উল্লেখিত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কার নামে তা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মৌলভীবাজার থেকে আবেদন করে বের করে অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।’
উল্লেখ্য, ২০২৩ সালের ২৫ আগস্ট রাতে এহসান বিন মুজাহিরের মুসলিমবাগ আবাসিক এলাকাস্থ বাসার মূল গেইটে বাইরে থেকে কে বা কারা তালা মেরে চলে যায়। এ অবস্থায় তার পুরো পরিবার বাসায় অবরুদ্ধ হয়ে পড়েন। পরে খবর পেয়ে রাত ১১টার দিকে তিনি শহর থেকে বাসায় গিয়ে হাতুড়ি দিয়ে তালা ভেঙ্গে বাসায় প্রবেশ করেন। এ ঘটনায় এহসান বিন মুজাহির সে সময়ে শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়রী করেন। পুলিশ কয়েকজন মাদকসেবী ও বখাটেকে আটক করে কারাগারে পাঠিয়েছিল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা