May 13, 2026, 8:36 pm
শিরোনামঃ
সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জ-১ আসনে জিন্নাহ্ কবিরকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

বিষণ্নতা কাটাতে যেসব খাবার খাবেন

Reporter Name

বর্তমান সময়ে কমবেশি সবাই ভোগেন মনের অসুখে। তাই হয়তো ডিপ্রেশন, অবসাদ, বিষণ্নতা শব্দগুলোও বহুল ব্যবহৃত শব্দে রূপ নিয়েছে। তবে অনেকেই জানেন না কিছু খাবার রয়েছে যা খেলে চাইলেই অবসাদ, বিষণ্নতাকে বিদায় জানানো যাবে। জেনে নিন সেসব খাবার সম্পর্কে।

ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার
বলা হয়ে থাকে, ওমেগা থ্রি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। এ ছাড়াও কিছু ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার রয়েছে যেসব অবসাদ দূর করতে খুবই কার্যকর। যেসব খাবারের মধ্যে রয়েছে সামুদ্রিক মাছ, বাদাম, সবুজ শাক-সবজি।

ভিটামিন ডি
বিভিন্ন গবেষণা মতে, যাদের শরীরে ভিটামিন ডির অভাব রয়েছে তারা তুলনামূলক বেশি অবসাদে ভোগে।

তাই অবসাদ কাটাতে চাইলে পর্যাপ্ত ভিটামিন ডি গ্রহণ করুন। ভিটামিন ডি কেবল সূর্যের আলোয় রয়েছে―এমনটা ভাবার কারণ নেই। বরং কিছু খাবার রয়েছে যেসবে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি রয়েছে। যেমন সামুদ্রিক মাছ, দুধ, টফু ইত্যাদি।

এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল
বিশ্বব্যাপী পুষ্টিবিদ ও মনোরোগ বিশেষজ্ঞদের মতে, অবসাদ বা ডিপ্রেশনের রোগীদের ক্ষেত্রে দারুণ কাজ দেয় এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এই তেলে থাকা বেশ কিছু উপকারী উপাদান শরীরে ও মনে ইতিবাচক প্রভাব ফেলে। এতে মন খারাপের পরিস্থিতি কাটিয়ে ওঠা সহজ।

চকোলেটে ভরসা
অবসাদ থেকে মুক্তি দিতে উপকারী খাবারের তালিকায় একেবারে প্রথম সারিতেই রয়েছে চকোলেটের নাম। কারণ চকোলেটে কামড় বসালেই শরীরে হ্যাপি হরমোনের ক্ষরণ বেড়ে যায়, যে কারণে অবসাদের দাপট কমতে সময় লাগে না।

তাই এবার থেকে মন খারাপ হলেই ঝটপট কিনে ফেলুন পছন্দের চকোলেট।
সূত্র : হেলথলাইন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা