May 13, 2026, 8:29 pm
শিরোনামঃ
সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জ-১ আসনে জিন্নাহ্ কবিরকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

Reporter Name

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের পানির সংকট দূর করতে বিশুদ্ধ খাবার পানির নতুন লাইন স্থাপন করা হয়েছে। মানবিক এই উদ্যোগ গ্রহণ করেন শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের মহাসচিব মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল হোসেন মোল্লা।

মঙ্গলবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে স্থাপিত পানির লাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসমত জাহান ভুঁইয়া। এ সময় হাসপাতালের চিকিৎসক ডা. শান্ত দেবনাথ, ডা. বর্ষণ বোস, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক হামিদা ইয়াসমিন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. আব্দুল হাই, হাসপাতালের ক্যাশিয়ার আশরাফুজ্জামান ফরিদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ভর্তি রোগী, বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা মানুষ ও তাদের স্বজনদের চরম ভোগান্তি পোহাতে হতো। অনেক সময় বাইরে থেকে পানি সংগ্রহ করতে হতো, যা ছিল কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ। বিষয়টি অবগত হয়ে মোজাম্মেল হোসেন মোল্লা নিজ উদ্যোগে ও অর্থায়নে বিশুদ্ধ খাবার পানির লাইন স্থাপনের ব্যবস্থা করেন। অল্প সময়ের মধ্যেই কাজ সম্পন্ন হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।

এ উদ্যোগের ফলে এখন হাসপাতালের রোগী, তাদের স্বজন এবং কর্মরত চিকিৎসক-কর্মচারীরা নিরাপদ পানি ব্যবহার করতে পারবেন। সংশ্লিষ্টদের মতে, এতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের পাশাপাশি রোগীদের স্বস্তি ও সেবার পরিবেশ আরও উন্নত হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসমত জাহান ভুঁইয়া বলেন, এটি একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল হোসেন মোল্লার এই সহযোগিতা হাসপাতালের সেবাগ্রহীতাদের জন্য অত্যন্ত উপকারী হয়েছে। তিনি এ মহৎ কাজের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা