May 14, 2026, 3:16 am
শিরোনামঃ
সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জ-১ আসনে জিন্নাহ্ কবিরকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

শরীয়তপুরের সেই রানু বেগম ঈদ করবেন নতুন ঘরে

Reporter Name

মোঃ রুহুল আমিন শরীয়তপুর প্রতিনিধি:

সেই রানু বেগম ঈদ করবেন নতুন ঘরে
অবশেষে নতুন ঘর পেলেন রাস্তার পাশে খুপড়ির মধ্যে বসবাস করা বৃদ্ধা রানু বেগম। গত ৪ মার্চ ‘তিন বছর ধরে খুপড়ির মধ্যে রানুর বসবাস, জানেন না চেয়ারম্যান’ বিভিন্ন গণমাধ্যমে শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে। এরপর বিষয়টি নজরে আসে স্থানীয় সংসদ সদস্যসহ অনেকের।

প্রতিবেদনটি দেখার পর রানু বেগমের সঙ্গে দেখা করতে যান শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীম। সেসময় রানু বেগমকে নতুন ঘর উপহার দেবেন বলে ঘোষণা দেন তিনি। অবশেষে ঈদের আগেই সেই ঘর পেলেন রানু বেগম।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভূমখাড়া ইউনিয়নের পূর্ব নলতা এলাকার লাকুরিয়া বাড়ি কান্দি গ্রামের বাসিন্দা রানু বেগম। নতুন ঘর পেয়ে তিনি বলেন, “এক সময় রাস্তার ধারে কলাগাছের মধ্যে খুপড়িতে থাকতাম, অনেক কষ্ট হতো। খুপড়ি ঘরে সাপের ভয় ছিল। বৃষ্টিতে ভিজে চুপচুপা হয়ে গেছি, শীতে একটা কাঁথা গায় দিয়া রাইত পাড় করছি। সাংবাদিকরা আমাকে নিয়ে সংবাদ প্রকাশ করার পরে এমপি সাহেব নিজে আমাকে দেখতে আসছে। তিনি আমাকে নতুন ঘর করে দিয়েছে। নতুন ঘরে ঈদ করতে পারব। এমপি সাহেবকে অনেক অনেক ধন্যবাদ। তার জন্য আমি দোয়া করি।”

রানু বেগমের ভাই নূর হক ছৈয়াল বলেন, “এমপি সাহেব ঘর নির্মাণ করে দেওয়ার পর আমার বোনের জন্য তিনি ঈদ উপহার পাঠিয়েছেন। এমপি সাহেবের জন্য আমরা দোয়া করি।”

এব্যাপারে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, রানু বেগমের সংবাদটি দেখে আমি তাকে দেখতে যাই। ঈদের আগে রানু বেগমের জন্য আমার মায়ের নামে প্রতিষ্ঠিত ‘বেগম আশ্রাফুন নেছা ফাউন্ডেশনের’ পক্ষ থেকে নতুন ঘর করে দেওয়ার সিদ্ধান্ত নিই। ঈদের আগেই আমরা রানু বেগমকে নতুন ঘরটি উপহার দিতে পেরেছি। আমি সব সময় তার পাশে থাকব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা