May 14, 2026, 3:16 am
শিরোনামঃ
সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জ-১ আসনে জিন্নাহ্ কবিরকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

মোহনপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থিতা আনুষ্ঠানিক ঘোষণা দিলেন বকুল

Reporter Name

স্টাফ রিপোর্টার:

আসন্ন রাজশাহী মোহনপুর উপজেলা পরিষদ তৃতীয় ধাপে নির্বাচন উপলক্ষ্যে চেয়ারম্যান প্রার্থী হিসাবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক উপ প্রচার বিষয়ক সম্পাদক ও মোহনপুর উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা এবং
ঘাসিগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন বকুল।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকাল ৫ টার দিকে বাকশিমইল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার হাজার ও জনতার মাঝে তিনি আনুষ্ঠানিক ভাবে এ ঘোষণা প্রদান করেন।এসময়, উপজেলার ধুরইল ইউপির সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম, ঘাসিগ্রাম ইউপি’র সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, রায়ঘাটি ইউপি’র সাবেক চেয়ারম্যান ওসমান গনি, মৌগাছি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম তোতা, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক খম শামসুল, মোহনপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, ধুরইল ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সভাপতি মোঃ আলাউদ্দিন,আওয়ামী লীগ নেতা আলী হোসেন, হযরত আলী, সাবেক সভাপতি মোঃ লিখন মোল্লা, রাজশাহী কলেজ সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল লতিফ ও মহিলা লীগের নেতৃরাসহ উপজেলার প্রায় ১ হাজারের ও বেশি ভোটার উপস্থিত ছিলেন। সকলে বকুলের হয়ে নির্বাচনে কাজ করার জন্য হাত তুলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্য চেয়ারম্যান প্রার্থী আফজাল হোসেন বকুল বলেন,মোহনপুর উপজেলা এলাকা, দীর্ঘদিন ধরে অবহেলিত। এ এলাকায় মানুষ উপজেলার বড় কোনো অবস্থানে নেই। তাই জনসাধারণের দাবির পরিপ্রেক্ষিতে আমি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করছি।আমি শাসক হিসেবে নয় জনতার কর্মী হিসেবে উপজেলার সকল স্তরের মানুষের জন্য নিবেদিত হয়ে জনগণকে সাথে নিয়ে কাজ করতে চায়। আমি বিশ্বাস করি, মানুষের প্রতি শ্রদ্ধা-ভালোবাসা আমাকে বিজয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, আগামী ২৯ মে মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এ লক্ষ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচনে অংশ গ্রহনের জন্য আনুষ্ঠানিক ঘোষনা করেন তিনি। এদিকে অন্যান্য প্রার্থীরা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ভোটে অংশ গ্রহণের কথা শোনা গেলেও কারো এমন আনুষ্ঠানিক আয়োজন উপজেলা বাসির দৃষ্টিগোচর হয়নি।উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা