May 13, 2026, 8:39 pm
শিরোনামঃ
সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জ-১ আসনে জিন্নাহ্ কবিরকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী
ঘিওরে ঐতিহ্যবাহী তেরাবেরা পার্বণ উৎসব

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ প্রতিনিধি

“বারো মাসে তের পার্বন, হরেক রুপে সাজে প্রকৃতি” এই শ্লোগানে মানিকগঞ্জের ঘিওরে ঐতিহ্যবাহী তেরাবেরা পার্বণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার দিনব্যাপী উপজেলার নালী ইউনিয়নের কুন্দুরিয়া কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রে এ উৎসব হয়। এ উপলক্ষে প্রান্তিক কৃষকদের কৃষি কেন্দ্র পরিদর্শন, কৃষি উন্নয়ন সভা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গান, দেশীয় ফসলের বীজ বিনিময় ও হাতে কলমে জৈব সার তৈরি প্রণালী এবং তেরাবেরার ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়।

এই অনুষ্ঠানের আয়োজন করেন কৃষি উন্নয়ন বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও স্থানীয় কুন্দুরিয়া কৃষক- কৃষাণী সংগঠন।

এতে সভাপতিত্ব করেন কুন্দরিয়া কৃষক কৃষানী সংগঠনের সভাপতি সুবল সরকার। বারসিক ঘিওর অঞ্চলের কর্মকর্তা সুবীর কুমার সরকারের সঞ্চালনায় মূল বক্তব্য পেশ করেন বারসিক মানিকগঞ্জ আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়।

আরো বক্তব্য দেন, কৃষি গবেষক মাসুদ বিশ্বাস, কৃষক গুসাই দাস রায়, উন্নয়ন কর্মী মো. ইউসুফ আলী, মো.রফিক মিয়া, মো. মনোয়ার হোসেন, কৃষানী রৌশনারা বেগম, আঁলপনা মন্ডল প্রমুখ।

শতাধিক কৃষক কৃষাণীদের মাঝে দেশীয় ফসলের বীজ আদান-প্রদান করা হয়।

গাঁয়ের কৃষাণিদের নিয়ে তের পদের অচাষকৃত শাক সংগ্রহ, বীজ বিনিময়, জৈব বালাই, তরল সার, ভার্মীকম্পোষ্ট, বোর্দো মিক্সার প্রশিক্ষন হাতে কলমে দেখানো হয়।

১৩ পদের শাক, চার পদের ডাল, আমের আচার এবং দেশীয় আমন চালের ভাতের সাথে কয়েক প্রকার পায়েস- মিষ্টান্ন পরিবেশন করা হয়।

তারপর প্রবীণ কৃষক মো. হযরত আলী ও কৃষাণী বেলজান বেগম গ্রামীণ ধুইয়া ও কবি গান পরিবেশন করেন।

ফেসবুকে আমরা