August 3, 2026, 1:37 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

খাদ্যপণ্যের নিরাপত্তা বিষয়ক কর্মশালা

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে খাদ্যপণ্যের নিরাপত্তা ও পুষ্টিমান নিশ্চিতকরণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার বালিয়াখোড়া এলাকার একটি রিসোর্টে গতকাল রবিবার এই কর্মশালা যৌথভাবে আয়োজন করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সুইজারল্যান্ডভিত্তিক সংগঠন-গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (জি.এ.আই.এন)।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বক্তব্য রাখেন অধিদপ্তরের পরিচালক ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, জি. এ. আই. এন-এর পোর্ট ফোলিও লিড ড. আশেক মাহফুজ, শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মারুফা নাজনীন, ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিব আহসান, অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়া সুলতানা, সহকারি পরিচালক জান্নাতুল ফেরদৌস, আসাদুজ্জামান রুমেল, জি. এ. আই. এন-এর সমন্বয়কারি লাইলুন নাহার প্রমুখ।

কর্মশালায় ভোক্তা স্বার্থ সুরক্ষায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আলোকে ভোজ্যতেল সমৃদ্ধকরণের মাধ্যমে খাদ্যপণ্যের নিরাপত্তা ও পুষ্টিমান নিশ্চিতকরণ বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া, খোলা ড্রামের তেল বিক্রি বন্ধে এবং আসন্ন রমজান উপলক্ষে নিত্যপণ্যের যৌক্তিকমূল্যের অধিক মূল্যে বিক্রি বন্ধে সকলকে সচেতন হতে হবে এবং সহযোগিতা করতে হবে। দিনব্যাপি এই কর্মশালায় অংশগ্রহণ করেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, হোটেল মালিক ও গনমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা