মানিকগঞ্জের ঘিওরে অগ্নি নিবারণ মহড়া প্রদর্শন হয়েছে।
গতকাল রোববার উপজেলা চত্বরে এ মহড়ার আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ।
এর আগে সকালে র্যালি ও আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব ভাইস চেয়ারম্যান মোঃ ইসতিয়াক আহম্মেদ শামীম, কাজী মাহেলা, সমাজ সেবা কর্মকর্তা আব্দুল মান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, এস আই আরবীকুল ইসলাম, ফায়ার সার্ভিসের টিম লিডার রফিকুল ইসলাম , আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম প্রমুখ।