August 4, 2026, 5:58 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

ফুুলবাড়ীতে বাল্যবিবাহ,যৌতুক ও ইভটিজিং প্রতিরোধে সভা

Reporter Name

 

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুুলবাড়ীতে বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং প্রতিরোধ এবং সামাজিক শান্তি বিকাশে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার রাঙ্গামাটি পিএস সেন্টারে সিসিডিবি-সিপিআরপি দাউদপুর নবাবগঞ্জ এর আয়োজনে এ সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল।
এতে সংস্থার প্রশিক্ষক জয়মনি সিংহের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান,সিসিডিবি-সিপিআরপি এর এরিয়া ম্যানেজার হরি সাধন রায়, বেসরকারী সংস্থা বেসিক এর নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান,রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক প্রমুখ।
এসময় সিসিডিবি-সিপিআরপি এর সমাজ সংগঠক সুমিত্রা রায়,স্টেফান কুজুর সহ নেটওয়ার্কের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বাল্য বিবাহ,যৌতুক,ইভটিজিং এর কুফল,প্রতিকার ও প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি সহ সবাইকে এগিয়ে আসার আহব্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা