August 5, 2026, 8:13 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

সালথায় ইউপি সদস্যের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name

 

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় আখি আক্তার (২০) নামে এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের কানইর গ্রামে নিজ ঘরের আড়ার সাথে থাকা সিলিং ফ্যান থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত আখি আক্তার গট্টি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. পারভেস মোল্যার দ্বিতীয় স্ত্রী।

পুলিশ ও নিহতের পরিবার জানান, ইউপি সদস্য পারভেস মোল্যার প্রথম স্ত্রী ছিল। তার একটি ছেলে সন্তানও রয়েছে। পারিবারিক কলহের জেরে কয়েক বছর আগে প্রথম স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর গত বছর পাশের সোনাপুর ইউনিয়নের বড় বাঙরাইল গ্রামে সাহিদ মোল্যার মেয়ে আখি আক্তার বিয়ে করেন পারভেস।

কিন্তু বিয়ের পর থেকে মাঝে মাঝেই প্রথম স্ত্রী নিয়ে আখির সঙ্গে পারভেসের রাগারাগি হতো। ধারনা করা হচ্ছে, প্রথম স্ত্রীর কথা ভেবে মানসিক চাপ থেকে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে আখি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ ফায়েজুর রহমান বলেন, খবর পেয়ে ওই যুবতীর লাশ উদ্ধার করে আনা হয়েছে। ধারনা করা হচ্ছে, মনের ক্ষোভ থেকে সে আত্মহত্যার পথ বেঁছে নিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা