August 5, 2026, 8:03 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

TOJA’র প্রথম সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name

 

সাইমন হোসেন ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (TOJA) এর প্রথম সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৩ টায় শহরের বৈঠক খানা রেস্টুরেন্টে এই সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হলে এতে সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সভাপতি মোঃ শাকিল আহমেদ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল ইসলাম শান্ত।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি মোঃ আব্দুল মজিদ আপেল, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম স্বপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নাজমুল হুদা এ্যাপোলো, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম মাজেদ, সাবেক সভাপতি আব্দুল আউয়াল, সহঃ সাধারণ সম্পাদক মোঃ নাহিদ রেজা, অর্থ সম্পাদক ওয়াদুদ হোসেন, ক্রীড়া সম্পাদক আবদুল্লাহ আল সুমন, দপ্তর সম্পাদক রহিম শুভ, প্রচার সম্পাদক আসিফ জামান সহ অত্র সংগঠনের সাধারণ সদস্য ও উপজেলা কমিটির সভাপতি, সম্পাদকরা।

সভায় সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার জন্য সকল সদস্যদের সাথে মতবিনিময় ও সাংবাদিকদের বিভিন্ন সমস্যার সমাধানে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা