August 4, 2026, 5:51 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে প্রশাসনকে কঠোর হতে হবে: জালালুদ্দীন আহমদ

Reporter Name

 

মোঃ রুহুল আমিন শরীয়তপুর প্রতিনিধি:
বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাও. জালালুদ্দীন আহমদ বলেছেন,
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নাই। সিন্ডিকেট যত বড়ই হোক তা ভাঙতে সরকারকে কঠোর ভূমিকা রাখতে হবে। কোনো ভাবে জনগনকে কষ্ট দেয়া যাবে না। দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে প্রশাসনকে কঠোর হতে হবে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) শরীয়তপুর শহরের একটি রেষ্টুরেন্টে জেলা খেলাফত মজলিস আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশে ক্যাসিনো কান্ডে জড়িতরাও জামিন পায়। আর মাওলানা মামুনুল হক দেশের একজন বিশিষ্ট আলেমদ্বীন। আজকে তিন বছর তিনি কারাবন্দি। আমরা ঈদের আগেই মামুনুল হককে নিঃশর্ত মুক্তি দিতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

জেলা খেলাফত মজলিসের সভাপতি শাব্বির আহমেদ উসমানীর সভাপতিত্ব ও ভারপ্রাপ্ত মুফতি খবির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল হাসানত জালালী, ঢাকা মহানগর দক্ষিণের অর্থ সম্পাদক
মাওলানা মোরশেদ সিদ্দিকি। অনুষ্ঠানে শরীয়তপুর পৌরসভার মেয়র এ্যাড. পারভেজ রহমান জন, সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্যা সহ বিভিন্ন রাজনৈতিক বৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও আলেমওলামাগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা