August 5, 2026, 8:16 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

চাঁদাবাজ যেই হোক, ছাড় দেয়া হবে না – এসপি মোহাম্মাদ গোলাম আজাদ খান

Reporter Name

আব্দুর রাজ্জাক মানিকগঞ্জ প্রতিনিধি

ঢাকা-আরিচা মহাসড়কে ঈদে ঘরমুখো যাত্রী সাধারণের চলাচল নির্বিঘ্ন করতে মতবিনিময় ও পথসভা করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান বিপিএম, পিপিএম (বার)।

আজ শনিবার (৩০ মার্চ) সকাল ১০ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা পুলিশের উদ্যোগে ঢাকা-আরিচা মহাসড়কের নয়াডিঙ্গি, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, বানিয়াজুরী, বরঙ্গাইল, টেপড়া, পাটুরিয়া বাসস্ট্যান্ড এবং পাটুরিয়া – আরিচা ফেরি ও লঞ্চঘাট পরিদর্শনসহ বাস, মিনিবাস, ট্রাক, অটোটেম্পু চালক ও শ্রমিকদের সাথে পথসভা করেন পুলিশ সুপার।

পথসভা শেষে সড়কে শৃঙ্খলা ও যানযটমুক্ত যাতায়াত নির্বিঘ্নের লক্ষ্যে শিবালয় থানা কম্পাউন্ডে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান বলেন, যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় এবং যত্রতত্র গাড়ি পার্কিং করা যাবে না। চাঁদাবাজি বিরুদ্ধে হুশিয়ারি দিয়ে পুলিশ সুপার বলেন, যানবাহনে কোনধরনের চাঁদাবাজি করা যাবেনা। চাঁদাবাজি করলে সে যে সংগঠনের যে-ই হোননা কেন, কাউকেই ছাড় দেয়া হবে না।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) ইমতিয়াজ মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার জেলা বিশেষ শাখা নুরজাহান লাবনী, অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল ) মারুফা নাজনীন, শিবালয় উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউর রহমান জানু, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রহিম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, ঘিওর থানার ওসি সুকুমার বিশ্বাস, শিবালয় থানার ওসি আব্দুর রউফ সরকার, সদর থানার ওসি মো. হাবিল হোসেনসহ বিআইডব্লিউ টিএ, বি আই ডব্লিউ টিসি ও অন্যান্য দপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস, স্থানীয় বাস-ট্রাক মালিক সমিতির সদস্য, শ্রমিক ইউনিয়নের সদস্য এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা