August 3, 2026, 3:50 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

সালথায় অসহায় হত-দরিদ্রের মাঝে পুলিশের ঈদ উপহার বিতরণ

Reporter Name

আজিজুর রহমান , সালথা (ফরিদপুর) প্রতিনিধি

চলমান পবিত্র মাহে রমজান ও আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ফরিদপুরের সালথা থানার অধীন প্রায় শতাধিক অসহায়, হত-দরিদ্র ও ভিক্ষুকদের মাঝে পুলিশের ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমানের নির্দেশনায় থানা পুলিশের অর্থায়নে শনিবার (৩০ মার্চ) বেলা ১২ টার দিকে সালথা থানা চত্ত্বরে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

ঈদ উপহার বিতরণ কালে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সালথা থানা পুলিশের পক্ষ থেকে প্রায় শতাধিক অসহায়, হত-দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, দুধ, চিনি, সেমাই, ছোলা, তেল, মুড়ি, লবণ খেজুরসহ খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়েছে। পবিত্র মাহে রমজান মাসে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, সালথা থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই শফিকুল ইসলাম, এসআই আবু রায়হান, এসআই কবিরুল হক, এসআই সুমন খান, এসআই নাজমুল হাসান, এসআই আব্দুল বাসেত এএসআই মনিরুল ইসলাম, সাংবাদিক মজিবুর রহমান প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা