August 3, 2026, 3:50 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

মানিকগঞ্জে শিয়ালের মাংস দিয়ে ভূরিভোজ

Reporter Name

 

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি

মানিকগঞ্জে সিংগাইর উপজেলার মানিকনগরে দুর্ঘটনায় আহত শিয়ালের মাংস দিয়ে ভুরিভোজ করায় জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (৩০ মার্চ) ইফতার পরবর্তী সময়ে নজিরবিহীন এ ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের ঝিগাতলা খাল সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিংগাইর-মানিকনগর আঞ্চলিক সড়কের সাহরাইল গ্রামীণ কল্যাণ সংলগ্ন সামিউল ওয়ার্ক শপের সামনে শুক্রবার রাত ৮ টার দিকে শিয়ালটি রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় মেরুদন্ড ভেঙ্গে রাস্তার পাশেই পড়ে থাকে। পরদিন দুপুরে স্থানীয় কতিপয় কিশোর বাত রোগের প্রতিষেধক হিসেবে শিয়ালটির মাংস রান্না করে ভুরিভোজন করেন। পরে এ সংবাদ উপজেলার গণ্ডি পেরিয়ে জেলায় ছড়িয়ে পড়ে।

রবিবার (৩১ মার্চ) উপজেলা আইন শৃঙ্খলা সভায় থানার সিংগাইর থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম ঘটনাটি উপস্থাপন করেন এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানকে এঘটনায় জড়িতদের নাম ঠিকানা সংগ্রহ করতে বলেন।

সায়েস্তা ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম শিয়ালের মাংস দিয়ে ভুরিভোজের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনি ওই এলাকায় গিয়ে জড়িতদের নাম ঠিকানা সংগ্রহের চেষ্টা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা