আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ :
“ভ্রাতৃত্বের বন্ধবে গড়বো দেশ” এই শ্লোগানে মানিকগঞ্জের সাটুরিয়া সৈয়দ কালু শাহ্ কলেজ প্রাঙ্গনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করে সাটুরিয়া থেকে অধ্যয়নরত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন “পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব সাটুরিয়া”।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা জাজ কোর্টের অ্যাডভোকেট শরীফ আল – মামুন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, পিডব্লিওডি’র সিনিয়র প্রকৌশলী কামরুল হাসান রাজীব, বাংলাদেশ এয়ার ফোর্সের স্কোয়ার্ডন লিডার খায়রুল ইসলাম, সাটুরিয়া সৈয়দ কালু শাহ কলেজের অ্যাসিসটেন্ট প্রফেসর মনিরুজ্জামান মুক্তি, সিঙ্গাইর সরকারি কলেজের অ্যাসিসটেন্ট প্রফেসার মোহাম্মদ লোকমান হোসেন।
অলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সংগঠনের সাটুরিয়া উপজেলা কমিটিতে আশরাফুল ইসলামকে সভাপতি এবং
সঞ্জিত ঘোষকে সাধারন সম্পাদক হিসেবে নাম ঘোষনা করা হয়।
অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিলেন, জাহিদুল ইসলাম, ফয়সাল আকাশ, কান্তা ঘোষ, মুঈন, লোকনাথ, রাব্বি ও বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির ৩য়, ২য় ও ১ম বর্ষের শিক্ষার্থীবৃন্দ।
নতুন কমিটির সভাপতি আশরাফুল ইসলাম বলেন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা আমাকে এই মহান দায়িত্ব দিয়েছেন। প্রত্যন্ত অঞ্চল থেকে সংগ্রাম করে উঠে আসা আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সংগঠন আমার আরেক আবেগের নাম। অলাভজনক এবং অরাজনৈতিক এই সংগঠনকে যেন বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারি সেই জন্য সবার সহযোগিতা ভালোবাসা দোয়া এবং আশীর্বাদ একান্তই কাম্য। আশাকরি আমাদের পূর্ববর্তী কমিটির অগ্রজদের দেখানো পথ যথাযথভাবে অনুসরণ করতে পারব।