August 3, 2026, 9:02 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

ফুলবাড়ীতে ঈদ আনন্দ ও বৈশাখী মেলা উদ্বোধন দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

Reporter Name

 

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

এবার ঈদ ও পহেলা বৈশাখ পাশাপাশি সময়ে হওয়ায় দুটি উৎসবের আনন্দ সকলেমিলে ভাগাভাগী করতে দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে ৫দিন ব্যাপী ঈদ আনন্দ পুর্ণমিলনী ও বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ঈদের দিন বিকেল সাড়ে ৫ টায় পৌর শহরের উপশহরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল ও পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন।
এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী মিরু, পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর অলমসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী এবং পৌরসভার কাউন্সিলরবৃন্দ।
উদ্বোধন শেষে উপস্থিত অতিথিগণ মেলার স্টল পরিদর্শন করে দেখেন। মেলার প্রথমদিন ঈদেরদিন দুপুর থেকেই মেলা চত্বরে দর্শনার্থীদের উপচেপড়া ভীড় লক্ষ করা গেছে।
পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন বলেন, আমাদের শহরে বিনোদনের তেমন জায়গা নেই। তাই বছরের বিশেষ দিন গুলোতে পৌরবাসী পরিবার পরিজন নিয়ে আনন্দ করতে পারেননা। সে কথা ভেবেই পৌরসভার পক্ষ থেকে আমাদের এই ক্ষুদ্র আয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা