August 4, 2026, 8:09 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন

Reporter Name

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীতে ৩৯টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারিরা তাদের উন্নত জাতের পশুপাখি প্রদর্শন করে অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল চত্বরে
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ দপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় খামারিদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপি এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করে বক্তব্য রাখেন। উপস্থিত সকলেই প্রজেক্টরের মাধ্যমে তা অবলকন করেন।
পরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন ডা. নেয়ামত আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ মোস্তাফিজুর রাহমান ফিজার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. রবিউল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মনিরুজ্জামান, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারি অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, ইউনিয় পরিষদের চেয়ারম্যান মানিক রতন, সামেদুল ইসলাম প্রমুখ। এসময় সফল দুগদ্ধ খামারী হিসেবে সাখাওয়াত হোসেন ও এসরিফুন নাহারকে প্রণোদনার চেক ও সনদ প্রদান করা হয়।
পরে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হুদা, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম ডাবলু প্রমুখ। শেষে অতিথিগণ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা