August 3, 2026, 7:22 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে

Reporter Name

স্টাফ রিপোর্টার

রাজশাহীর মোহনপুর উপজেলার নঁওগা গ্রামে আজ মুঙ্গলবার বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে দেওয়া হয়েছে । সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত গ্রামের কয়েটি বাড়িতে বৃষ্টির জন্য গান গাওয়া শেষে ব্যাঙের বিয়ের অনুষ্ঠান হয়। বিয়ে শেষে দুপরে ছিল খাওয়াদাওয়ার আয়োজন।

মোহনপুর উপজেলার নওগাঁ গ্রামের শিশির,সবিজ, স্বপন ও মমেনা উদ্যোগে এই ব্যাঙের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজশাহীর মেহনপুরে টানা ২৫ দিন বলতে গেলে বৃষ্টিই হয়নি। এ অবস্থায় তাপমাত্রাও পাল্লা দিয়ে বাড়ছে। গতকাল তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি তার আগের দুই দিন ছিল ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় মানুষের বাড়ি থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। ফসলের ক্ষতি হচ্ছে। মানুষ অনেকটা দিশাহারা হয়ে পড়েছেন।

এই আয়োজনের সঙ্গে ছিলেন নওগাঁ গ্রামের একদল শিশু- কিশর তাঁরা নেচে-গেয়ে রং মেখে সারা গ্রামে ঘুরে বেড়ান। এরই মধ্যে ব্যাঙ বর-বধূকে কলাগাছের খোলের মধ্যে ভরে হাতে নিয়ে ঘোরেন।

ব্যাঙের বিয়ের উদ্যোক্তা শিশির বলেন, তাপমাত্রা বাড়ছে। গাছের আম ঝরে পড়ছে। অন্যান্য ফসলেরও ক্ষতি হচ্ছে। এই অবস্থায় তারা পাড়ার শিশু কিশোর দের নিয়ে ব্যাঙের বিয়ে দেওয়ার আয়োজন করেছেন। তারা গ্রামের কয়েকটি বাড়িতে বৃষ্টির জন্য ‘আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে’ গানটি গেয়েছেন। পরে ব্যাঙের বিয়ে দিয়ে একটি প্রতীকী পুকুর খনন করে সেখানে তাদের ছেড়ে দিয়েছেন। যারা এই আয়োজনে অংশ নিয়েছেন, তাদের সবাইকে দাওয়াত করা হয়েছে। যাতে দ্রুত বৃষ্টি হয় এইজন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা