August 5, 2026, 4:47 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

বাংলাদেশ সেনাবাহিনীরতে চাকুরী নামে ভূয়া নিয়োগপত্র ও অর্থ আত্নসাতের অভিযোগে গ্রেফতার-১

Reporter Name

 

স্টাফ রিপোর্টার:
রাজশাহীর র‌্যাব-৫, এর একটি অপারেশন দল ২৫ (এপ্রিল) ২০২৪ইং তারিখে অভিযোগের ভিত্তিতে সিপিসি-২ নাটোর র‌্যাব ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহী এর একটি আভিযানিক দল নাটোর জেলার বাগাতিপাড়া থানাধীন বিলপাড়া গ্রামস্থ এলাকা অভিযান পরিচালনা করে ০৩:৩০ প্রতারক মোঃ ইব্রাহিম হোসেনের ছেলে, মোঃ আনোয়ার হোসেন (২৯), সাং-বিলপাড়া, থানা-বাগাতিপাড়া, জেলা-নাটোরকে গ্রেফতার করে ও স্থানীয় স্বাক্ষীগণের উপস্থিতিতে (১) ভূয়া নিয়োগপত্র-০২টি, (২) অন্যান্য কাগজপত্র-০৫ টিসহ উদ্ধার করেন।সূত্রে
অভিযোগকারী, মৃত শামসুর রহমানের ছেলে,মোঃ মোকতার হোসাইন (৪২), ও মৃত আনসার আলীর ছেলে, মোঃ দুলাল হোসেন (৩৪), উভয় সাং-শ্রীকোল চরপাড়া, থানা-আতাইকুলা, জেলা-পাবনাদ্বয়ের অভিযোগের ভিত্তিতে প্রতারকদের গ্রেফতার করে।
ভূক্তভোগীদ্বয়ের অভিযোগ সূত্রে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ আনোয়ার হোসেন কৌশলে চাকুরী প্রত্যাশী উপরোক্ত ভূক্তভোগীদের বাংলাদেশ সেনাবাহিনীতে “অফিস সহায়ক ও ড্রাইভিং ট্রেড” পদে চাকুরিতে নিয়োগের প্রলোভন দেখিয়ে মোঃ মোকতার হোসাইন এর নিকট হতে ৬,২৯,০০০/- ও মোঃ দুলাল হোসেন এর নিকট হতে ৭,০৫,০০০/- প্রতারক মোঃ আনোয়ার হোসেন হাতিয়ে নিয়ে ভূয়া নিয়োগপত্র প্রদান করে এবং ইং ২৬/১১/২০২৩ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় কাদিরাবাদ সেনানিবাসে উপস্থিত থাকার জন্য বলেন। পরবর্তীতে ইং ২৫/১১/২০২৩ তারিখ আসামী ভূক্তভোগীদ্বয়কে জানায় যে, চাকুরীতে নিয়োগের তারিখ পরিবর্তন হয়েছে এবং পরবর্তী তারিখ ১৭/০১/২০২৪। ভূক্তভোগীদ্বয় ইং ১৬/০১/২০২৪ তারিখ আসামীর সাথে যোগাযোগ করলে আসামীর ফোন বন্ধ পায়। ভূক্তভোগীদ্বয় আসামীর ফোন বন্ধ পেয়ে নিয়োগপত্র স্থানীয় লোকজনকে দেখালে বুঝতে পারে যে, উক্ত নিয়োগ পত্রগুলি ভূয়া। পরবর্তী ভূক্তভোগী মোঃ মোকতার হোসাইন (৪২) বাদী হয়ে র‌্যাবের সহায়তায় বাগাতিপাড়া থানায় প্রতারনা মামলা দায়ের করে।
গ্রেফতারকৃত ব্যক্তি উপস্থিত সাক্ষীগণের সম্মুখে অভিযোগের সত্যতা স্বীকার করে বলে যে, সে চাকুরী প্রত্যাশী যুবকদের চাকুরীর প্রলোভন দেখিয়ে অর্থের বিনিময়ে সেনাবাহিনীর বিভিন্ন পদে চাকুরী দেওয়ার কথা বলে কৌশলে প্রতারণার মাধমে কম্পিউটারে ইডিটিং করে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে সেনাবাহিনীর মনোগ্রামসহ সিল মোহর ও স্বাক্ষর ব্যবহার করে চাকুরীর ভূয়া নিয়োগপত্র তৈরী পূর্বক ভূয়া নিয়োগপত্র চাকুরী প্রত্যাশীগণের নিকট প্রদান করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে মর্মে জানায়।পরবর্তীতে অভিযোগকারী বাদী হয়ে নাটোর জেলার বাগাতিপাড়া থানায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রতারনা মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা