August 5, 2026, 12:31 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

১৫ বছরপর ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের তফশীল ঘোষনা

Reporter Name

মেহেদী হাসান,ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি:

দির্ঘ ১৫ বছরপর দিনাজপুরের ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির (রেজিঃ নং- ১৫৭৬) দ্বিবার্ষিক নির্বাচনের তফশীল ঘোষনা করা হয়েছে।
রোববার রাত ৮টায় ফুলবাড়ী পৌর বাজারের এন.এন. সুপার মার্কেটে থানা ব্যবসায়ী সমিতির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তফশীল ঘোষনা করা হয়।
লিখিত তফশীল পাঠ করে ঘোষনা করেন ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতি নির্বাচন উপ-কমিটির আহবায়ক শেখ সাবার আলী।
নির্বাচনী তফশীলে বলা হয়,রেজিষ্ট্রেশন কর্তৃপক্ষের বিধি-বিধান ও ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির সংবিধান মোতাবেক সমিতির কার্যকরী কমিটির ১২টি পদে দ্বি-বার্ষিক (২০২৪-২০২৫) নির্বাচনের তফশীল ঘোষনা করা হলো।
খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ০২/০৫/২০২৪ খ্রিঃ রোজঃ বৃহস্পতিবার (সন্ধা-৭ টা)। আপত্তি দাখিল ও আপত্তি শুনানী ০৩/০৫/২০২৪ খ্রিঃ রোজ: শুক্রবার (সদ্ধা-৭ টা হতে রাত-৯টা),চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ০৪/০৫/২০২৪ খ্রিঃ রোজঃ শনিবার (রাত-৮ টা),মনোনয়ন পত্র সংগ্রহ/বিতরন: ০৫/০৫/২০২৪ খ্রিঃ রোজঃ রবিবার (সন্ধা-৭ টা হতে রাত-১০টা),মনোনয়ন পত্র জমা প্রদান:০৬/০৫/২০২৪ খ্রিঃ রোজঃ সোমবার (সন্ধা-৭ টা হতে রাত-১০টা),মনোনয়ন পত্র বাছাই: ০৭/০৫/২০২৪ খ্রিঃ রোজঃ মঙ্গলবার (সন্ধা-৭ টা হতে রাত-৯টা)খসড়া মনোনয়ন পত্রের তালিকা প্রকাশ: ০৮/০৫/২০২৪ খ্রিঃ রোজঃ বুধবার (রাত-৮টা)মনোনয়ন পত্র প্রত্যাহার:০৯/০৫/২০২৪ খ্রিঃরোজঃবৃহস্পতিবার (সন্ধা-৭টা হতে রাত-১০টা), প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ :১০/০৫/২০২৪ খ্রিঃ রোজঃ শুক্রবার (রাত-৮টা)
প্রতীক বরাদ্ধঃ ১১/০৫/২০২৪ খ্রিঃ রোজঃ শনিবার (সন্ধা-৭ টা হতে রাত-১০টা),নির্বাচনের তারিখ ও বারঃ১৮/০৫/২০২৪ খ্রিঃরোজঃ শনিবার নির্বাচনের সময়:সকাল-১০টা থেকে বিকেল-৪টা পর্যন্ত(দুপুর-১-০১মিঃথেকে ২-০০মিঃ নামাজ ও খাওয়ার বিরতি) নির্বাচনের স্থানঃউপজেলা রোড, রাবেয়া কমিউনিটি সেন্টার। নির্বাচিত কমিটি আগামী দুই বছর মেয়াদে কমিটি পরিচালনা করবে।
এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতি নির্বাচন উপ-কমিটির সদস্য (জার্জিস আহম্মেদ, সদস্য মোঃ খুরশীদ আলম নাদিম।
এর আগে ৭মাস পুর্বে পুন:কমিটি গঠন হয়। ইতিপুর্বে সর্বশেষ ২০০৮ সালে সমিতির কমিটি গঠন করা হয়েছিল। সেইসময় ২৮৫ জন সদস্য ছিল সমিতিতে। বর্তমানে ১হাজার ২৫জন সদস্য রয়েছে।
বিঃদ্রঃ নির্বাচন উপ-কমিটি রেজিষ্ট্রেশন কর্তৃপক্ষের বিধিবিধান ও ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির সংবিধান মোতাবেক নির্বাচন সংক্রান্ত যাবতীয় বিধিবিধান ও সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার রাখে এবং যে কোন ব্যাপারে নির্বাচন উপ- কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গন্য হবে। নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী জানার জন্য নির্বাচন উপ-কমিটির সহিত অথবা সমিতির অস্থায়ী কার্যালয়ে (এন এন সুপার মার্কেট) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা