August 3, 2026, 9:26 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

তীব্র তাপদাহে  পথচারীদের সহায়তায় তরুণ ঐক্য ব্লাড ডোনার ও স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন

Reporter Name

সাইমন হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে তীব্র তাপদাহের মধ্যে পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি, ঠান্ডা কোমল পানীয়, জুস ও খাবার স্যালাইন বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “তরুণ ঐক্য ব্লাড ডোনার ও স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন”।

শনিবার ৪ মে দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলায় বিভিন্ন জায়গায় রাস্তায় চলমান পথচারী, গাড়িচালক ও যাত্রীদের মাঝে এসব বিতরণ করা হয়।

সাইফুল ইসলাম নামে এক অটো চালক জানান, তীব্র গরমের মাঝে পথচারীদের মাঝে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ছেলেরা ঠান্ডা পানি সহ বিভিন্ন জিনিস দিয়ে যাচ্ছে আমি ব্যক্তিগতভাবে তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আরেক পথচারী জানান, গরমে শরীর ঘেমে গেছে। একটু প্রশান্তির খোঁজে ছুটছিলাম হঠাৎ তরুণ ঐক্য ব্লাড ডোনার ও স্বেচ্ছাসেবী সংগঠনের ছেলেরা হাতে কিছু ঠান্ডা পানি নিয়ে এসে বিতরণ করে যা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ আমি তাদের সংগঠন সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।

এ বিষয়ে তরুণ ঐক্য ব্লাড ডোনার ও স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সদস্যরা জানান, তীব্র তাপদাহে জনজীবন যেখানে অতিষ্ঠ ঠিক সেই সময় আমরা গাড়ি চালক সহ পথচারীদের মাঝে সামান্য সহযোগিতার হাত বাড়িয়েছি। আমাদের স্বেচ্ছাসেবীরা রাস্তায় এবং অন্যান্য জনবহুল স্থানে উপস্থিত থেকে সবাইকে কোমল পানীয়, ফলের জুস ও ঠান্ডা পানি দিচ্ছি। যাতে এই গরমে তারা একটু শান্তি পায়। আমরা আশা করি, আমাদের এই উদ্যোগে মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।”

তারা আরো জানান, রাস্তায় চলাচলকারী পথচারীরা আমাদের এই উদ্যোগের প্রশংসা করছে এবং তরুণ ঐক্য ব্লাড ডোনার ও স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আমরা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা অব্যাহতভাবে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা