August 3, 2026, 9:21 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

বিষধর সাপের কামড়ে এক ব্যবসায়ীর মৃত্যু

Reporter Name

 

মোঃ রুহুল আমিন :জেলা প্রতিনিধি, শরীয়তপুর

বিষধর সাপের কামড়ে শরীয়তপুরের সখিপুর বাজারের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত সেলিম মাদবর বাজারে ব্যবসার পাশাপাশি নিজের ফসলি জমিতে কাজ করতেন।

রোববার (১২ মে) বেলা ১২ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

নিহত সেলিম মাদবর শরীয়তপুরের সখিপুর থানার হযরত আলী মুন্সীকান্দি গ্রামের মৃত মোহাম্মদ আলী মাদবরের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকালে সেলিম মাদবর নিজের কচু ক্ষেতে কাজ করতেছিলেন। এসময় তাকে বিষধর সাপে কামড় দিলে পরিবারের লোকজন তাকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যায়। সেখানে তার অবস্থা গুরুতর হয়ে পড়লে নিকটস্থ চাঁদপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। হাসপাতালেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। পরে ঢাকার পপুলার হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ রোববার বেলা ১২ টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সেলিম মাদবরের ছোট ভাই শান্ত মাদবর বলেন, সাপে কাটার পর তাকে প্রথমে ওঝার কাছে নিয়েছিলাম। পরে চিকিৎসকের কাছে নিলেও আইসিউতে থাকা অবস্থায় ঢাকার পপুলার হাসপাতালে আমার ভাই এর মৃত্যু হয়েছে।

সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরকার বলেন, সেলিম মাদবরকে সাপে কেঁটেছিল। ঢাকায় তার মৃত্যু হয়েছে। বর্তমানে সখিপুরে সাপের উপদ্রব বেড়েছে। সকলের উচিৎ সচেতন থাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা