স্টাফ রিপোর্টার:
রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় মা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১২ টায় উপজেলা পরিষদ হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলার ইউএনও আয়েশা সিদ্দিকা ।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পবা – মোহনপুর(৩) আসনের এমপি আসাদুজ্জামান আসাদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যড, আব্দুস সালাম সহ বিভিন্ন কর্মকর্তা গন্যমান্য ব্যক্তি ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মায়ের প্রতি সন্তানদের করণীয়, পারিবারিক শৃঙ্খলা, ধর্মীয় অনুশাসন, সামাজিক বন্ধন রক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।