August 4, 2026, 4:39 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

মোহনপুর উপজেলায় ৩ টি খাস পকুর উন্মুক্ত হলো

Reporter Name

 

স্টাফ রিপোর্টার:

রাজশাহীর মোহনপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের তিনটি খাস পুকুর দখলমুক্ত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছেন উপজেলা প্রশাসন। দীর্ঘ ১৬ বছর পর পুকুর তিনটি দখলমুক্ত হওয়াতে বেজায় খুশি হয়েছেন গ্রামবাসী।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে সরেজমিনে উপস্থিত থেকে সীমানায় নিশানা পুতে দখলমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা সিদ্দিকা। পরে মাছের পোনা ছেড়ে পুকুর তিনটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছেন তিনি।

জানা গেছে, একসময় গ্রামের মসজিদের উন্নয়ন কল্পে পুকুর তিনটি চাষ করতেন গ্রামবাসী। পরবর্তীতে লীজের নামে পুকুর তিনটি দখলে নেয় একই গ্রামের তোফাজ্জল হোসেন। এ নিয়ে মসজিদ কমিটির পক্ষ থেকে আদালতে মামলা করা হয়। কিন্তু দখলবাজ তোফাজ্জল এতটাই শক্তিশালী যে, কোনক্রমেই পুকুর তিনটি ফেরত পায়নি গ্রামবাসী। নিয়ম অনুসারে, খাস খতিয়ানের পুকুর সমিতির মাধ্যমে লীজ প্রদান করা হয়। কিন্তু এই তিনটি পুকুর মামলার ব্যাড়াজালে আটকে যায়। দীর্ঘ ১৬ বছর একই ব্যক্তির দখলে রয়ে যায়। এমনকি লীজ প্রদান থেকে বিরত থাকতে উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন আদালত। পরবর্তীতে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে পুকুর তিনটি লীজ দেয়া থেকে বিরত থেকে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে দখলমুক্ত করে তা গ্রামবাসীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা সিদ্দিকা জানান, পুকুর তিনটি খাস খতিয়ানের অন্তর্ভুক্ত এবং মামলা শেষে না হওয়া পর্যন্ত লীজ প্রদান থেকে বিরত থাকতে আদালতের নির্দেশনা রয়েছে। আদালতের নির্দেশনা মেনে পুকুর তিনটি লীজ প্রদান করা হননি। কিন্তু যেহেতু পুকুর তিনটি খাস খতিয়ানের অন্তর্ভুক্ত সেহেতু কোন ব্যক্তির দখলে থাকতে পারেনা। একারনে পুকুরগুলো সরকারের নিয়ন্ত্রণে নিয়ে মাছের পোনা ছেড়ে উন্মুক্ত করে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তরিকুল ইসলাম, কেশরহাট ভূমি অফিসের নায়েব ইকবাল কাসেম সুমনসহ অন্যান্য কর্মকর্তা ও গ্রামবাসী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা