August 4, 2026, 5:02 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

রূপগঞ্জে ভূমি দস্যু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জোরপূর্বক জমি দখল বালু ভরাটের প্রতিবাদে মানববন্ধন

Reporter Name

স্টাফ রিপোর্টার:

নারায়নগঞ্জের রূপগঞ্জে আদালতের নিষোজ্ঞা অমান্য করে কৃষকের ফসলি জমি ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে জোর পূর্বক বালু ভরাট করে দখল নেয়ার প্রতিবাদে ভূমিদস্যু রাজ্জাক বিন ইউসুফের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় কৃষক ও জমির মালিকরা।

বুধবার (১৫মে ) দাউদপুর ইউনিয়নের বির হাটাবো গ্রামের আল -জামি আহ আস- সালাফিয়্যাহ মাদ্রাসার সামনে শতাধিক ভুক্তভুগী জমির মালিক ও কৃষকরা এ মানববন্ধন করে ।
মানববন্ধনপূর্বক সভায় কৃষক ও জমির মালিকরা বলেন , দীর্ঘদিন ধরে বালু ভরাট জোর পূর্বক দখল করে স্থাপনা নির্মাণ করে আসছে ।
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এলাকায় ত্রাসের রাজত্ব করে বেড়ায়। কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পায় না বলে জানা যায়। রূপগঞ্জ থানা সহ প্রশাসনিক বিভিন্ন দপ্তরে একাধিকবার অভিযোগ করেও কোন কাজে আসেনি বলে জানিয়েছেন আব্দুর রহমান নামে ভুক্তভুগী এক কৃষক ।
এখন আতঙ্ক বিরাজ করছে কৃষকদের মাঝে।
একাধিক ব্যক্তির কাছ থেকে জানা যায়, রাজ্জাক বিন ইউসুফ উপজেলার দাউদপুর ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসী ভাড়া করে বীর হাটাবো দেবগ্রাম, আমদিয়া মৌজার চার একর তের শতাংশ জায়গা জোর করে অস্ত্রের মুখে জিম্মি করে দখল নেয়। ভুক্তভোগী আব্দুর রহমান বলেন, রাজ্জাক বিন ইউসুফ আমার দেবগ্রাম মৌজার ৪৬ শতাংশ জায়গা বিভিন্নভাবে দখল করে বালু ভরাট করে ।
জমি দখল ও বালু ভরাটের বিষয়ে কথা বলতে চাইলে
, গণমাধ্যম কর্মীদের রাজ্জাক বিন ইউসুফের প্রতিষ্ঠানে প্রবেশ করতে দেয়া হয়নি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা