August 3, 2026, 11:17 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

পঞ্চগড় সদর উপজেলার দশ মাইল দ্বি মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের নামে মামলা

Reporter Name

মনজু হোসেন,স্টাফ রিপোর্টারঃ

পঞ্চগড় সদর উপজেলার দশ মাইল দ্বি মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক (সামাজিক বিজ্ঞান) পদ শূন্য না থাকলেও, প্রতারণা করে ১২ লাখ টাকা উৎকোচ নিয়ে একজন শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে।দীর্ঘ প্রায় ৯ বছরেও বেতন ধরাতে না পারলে ভুক্তভোগী ওই শিক্ষক মোছা.নাসরিন বেগম বিজ্ঞ আদালতে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন প্রধান ও পরিচালনা কমিটির সভাপতি মনতেজার রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করে, সুবিচার চেয়েছেন।
ভুক্তভোগী নাসরিন বেগম নুচরাপাড়া এলাকার বীরমুক্তিযোদ্ধা মৃত নজরুল ইসলামের মেয়ে ও জাহিরুল ইসলামের স্ত্রী।
আদালতের মামলা সূত্রে জানা যায়,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন ও সভাপতি মনতেজার রহমান সুকৌশলে বিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান শূন্য পদ না থাকলেও ২০১৪ সালে বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত আহবান করে।সেখানে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয় নাসরিন বেগম। প্রধান শিক্ষক ও সভাপতি ১২ লাখ টাকা দাবী করলে চাকুরির নিশ্চয়তার জন্য ১২ লাখ টাকা দেয়া হয় তাদের।পরে তাকে নিয়োগের জন্য সুপারিশ করেন তারা।৩১ জানুয়ারী ২০১৫ সালে বিদ্যালয়ে যোগদান করে নিয়মিত বিদ্যালয়ে আসেন।দীর্ঘদিনেও বেতন ধরাতে না পেরে বুঝতে পারেন। তার আগেই ওই পদে আরো একজন শিক্ষক নিয়োগ দিয়ে বেতন ভাতাদি করে দিয়েছেন।প্রধান শিক্ষকের কাছে প্রতারনা ও জালজালিয়াতির বিষয়ে জানতে চাইলে
কোন সদত্তর না দিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে বিদ্যালয় থেকে বের করে দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।
অভিযুক্ত দশ মাইল দ্বি মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন প্রধানকে বিদ্যালয়ে পাওয়া না গেলে, বার বার মুঠোফোনে কল দিয়ে কোন সাড়াশব্দ পাওয়া যায়নি।
ভুক্তভোগী মোছা.নাসরিন বেগম জানান,
প্রধান শিক্ষক ও সভাপতি শূন্য পদ না থাকলেও প্রতারণা করে নিয়োগ দিয়েছেন।দীর্ঘ কয়েক বছরেও বেতন ধরাতে পারেননি।এজন্য আদালতের আশ্রয় নিয়ে সুবিচার চেয়েছি।
বাদীর আইনজীবি জানান,মামলাটি আমলে নিয়ে বিচারক তদন্ত দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা