August 5, 2026, 2:13 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

ফুলবাড়ীতে অভ্যন্তরীণ ইরি-বোরো ধান-চাল সংগ্রহ উদ্বোধন

Reporter Name

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারি গুদামে অভ্যন্তরীণ ইরি-বোরো ধান ও চাল সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫মে) বিকেল ৩ টায় ফুলবাড়ী (এলএসডি) খাদ্য গুদামে পৌর এলাকার স্বজনপুকুর গ্রামের কৃষক অলিমুদ্দিন এর নিকট থেকে এক টন ধান ক্রয়ের মধ্যদিয়ে ধান ও চাল সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করা হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস সুত্রে জানা যায়, ইরি-বোরো মৌসুমে এ উপজেলায় সরাসরি কৃষকের নিকট থেকে ১হাজার ৪৪৪ মে.টন ধান, ৩২ টাকা কেজি দরে ক্রয় করা হবে। মিল মালিকদের কাছ থেকে ৭হাজার ২৭৩মে.টন সিদ্ধচাল, ৪৫ কেজি দরে এবং ৮৫৯ মে.টন আতপচাল, ৪৪ টাকা কেজি দরে ক্রয় করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মঈন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো.আল কামাহ্ তমাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য ও চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু,আমিন ট্রেডার্স এর স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন,কালি আটো রাইস মিলের সত্তাধীকারী রাজেন্দ্র প্রসাদ গুপ্ত,প্রাণ বঙ্গ মিলার্স এর জেনারেল ম্যানেজার জাকারিয়া হোসেন,ফুলবাড়ী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা