মানিকগঞ্জের ঘিওরে ধান খেতে পানি দিতে গিয়ে সাপের কামড়ে রিপন মিয়া (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার পয়লা ইউনিয়নের চরবাইলজুরী গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে পয়লা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য আব্দুল লতিফ বলেন, নিহত রিপন মিয়া চরবাইলজুরী গ্রামের মোঃ জলিল মিয়ার ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক ।