August 5, 2026, 6:19 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

হলো না আর বাজারে যাওয়া, সাপের কামড়ে পথেই বৃদ্ধের মৃত্যু

Reporter Name

মোঃ রুহুল আমিন জেলা প্রতিনিধি শরীয়তপুর:

শরীয়তপুরের ডামুড্যায় বিষধর সাপের কামড়ে সেকান্তর বেপারী (৮৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের বড় নওগাঁ এলাকায় এঘটনা ঘটে।

জানা যায়, নিহত সেকান্তর বেপারী একই এলাকার মৃত জুলমত আলী বেপারীর ছেলে।

পরিবার জানায়, সেকান্তর বেপারী শনিবার দুপুরে একটি মাটির রাস্তা ধরে বাজারে যাচ্ছিলেন। এসময় তার পায়ে একটি বিষধর সাপে কামড় দেয়। সেসময় তাঁর চিৎকারে স্থানীয় ও স্বজনরা দ্রুত উদ্ধার করে প্রথমে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে বিকেলে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে দিদারুল বেপারী বলেন, বাবা আমাদের সাথে খাবার খেয়ে বাজারে যাওয়ার জন্য বের হয়েছিলেন। আমাদের বাড়ি থেকে একটু সামনে গেলে তাকে সাপে কাটে। পরে তাকে নিয়ে আমরা হাসপাতালে গেলে চিকিৎসক জানায় তিনি আর বেঁচে নেই।’

এ ব্যাপারে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মিতু আক্তার বলেন, সাপে কাটা এক রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। তবে তাকে দেরি করে আনায় বাঁচানো সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা