August 5, 2026, 2:10 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

ডায়াগনস্টিক সেন্টারে অভিযান”জরিমানা এক্সে বিভাগে তালা,মিথ্যা ডিগ্রি বসানো ডাক্তারদের প্যাড বিনষ্ট”

Reporter Name

 

মোঃ রুহুল আমিন জেলা প্রতিনিধি শরীয়তপুর

রোগীর রোগ নির্ণয়ের বিভিন্ন ল্যাব পরীক্ষায় অতিরিক্ত ফি ডিগ্রি না থাকার পরেও নিজের প্যাড ও ভিজিটিং কার্ডে নাম বসানো হয়েছে ডিগ্রি। এমন তথ্যের ভিত্তিতে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানায় তিন ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য প্রশাসনের অভিযান চালানো হয়। এসময় একটি বেসরকারি ক্লিনিকে অভিযান পরিচালনা করে ক্লিনিক মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে, ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা সিভিল সার্জন ডা. আবু হাদি মোহাম্মদ শাহ্ পরাণ ও ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশন (ভুমি) ইমামুল হাফিজ নাদিম।
ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কুমার পোদ্দারও

বুধবার (২২ মে) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান বাজারের একটি ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়। এসময় সেইফ লাইফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে রোগীর ল্যাব টেষ্টে অতিরিক্ত ফি,মিথ্যা ডিগ্রি বসানো ডাক্তারদের প্যাড ও ভিজিটিং কার্ড
আগুন দিয়ে বিনষ্ট করে ২০ হাজার টাকা জরিমানা করে, প্রতিষ্ঠানটি তালাবদ্ধ বন্ধ করে দেন স্বাস্থ্য প্রশাসন।

এছাড়া সখিপুর বাজারে স্বাস্থ্য প্রশাসনের অভিযানে সখিপুর ডায়াবেটিস এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও মেঘনা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে মিথ্যা ডিগ্রি বসানো ডাক্তারদের প্যাড ও ভিজিটিং কার্ড আগুন দিয়ে বিনষ্ট করা হয়। এবং এক্সে বিভাগে তালাবদ্ধ করে দেওয়া হয়।

শরীয়তপুর জেলা সিভিল সার্জন ডা.আবু হাদি মোহাম্মদ শাহ্ পরাণ বলেন, সেইফ লাইফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করার সময় দেখা যায়, রোগীর রোগ নির্ণয়ের বিভিন্ন ল্যাব পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্যের (ফি) অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে ক্লিনিকটিতে। এরপর ক্লিনিক মালিককে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ করে দিয়েছি।

এবং সখিপুর ডায়াবেটিস এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও মেঘনা ডায়াগনস্টিক সেন্টার অভিযান চালিয়ে
ডাক্তারদের প্যাডে মিথ্যা ডিগ্রি বসানোর কারনে ডাক্তারদের প্যাড ও ভিজিটিং কার্ড
আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

এই দুই ডায়াগনস্টিক সেন্টারের এক্সেরে বিভাগে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। আগামীকালের মধ্যে কাগজ পত্র ঠিক না করলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা