August 5, 2026, 2:10 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

শিবালয়ে ইসলামি পাঠাগার উদ্বোধন

Reporter Name

 

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ :

মানিকগঞ্জের শিবালয়ে মোহাম্মাদ ইলিয়াছ হুসাইন ইসলামি পাঠাগার এর উদ্বোধন হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শিবালয় উপজেলার উথলী ইউনিয়নের গহেরপুর এলাকায় মোহাম্মদ ইলিয়াছ হুসাইন কমার্শিয়াল বিল্ডিং এ এই পাঠাগার উদ্বোধন করা হয়। শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের তত্বাবধানে পাঠাগার উদ্বোধন ছাড়াও দোয়া মাহফিল, আলোচনা সভা, দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের পড়াশোনার দায়িত্ব গ্রহণ ও ইসলামিক সাংষ্কৃতিক অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উথলী ইউপি চেয়ারম্যান মোঃ আব্বাস আলী। সভাপতিত্ব করেন, শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ সোহাগ। বক্তব্য দেন, শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের মুখপাত্র অধ্যাপক মোঃ মাহবুবর রহমান,সংগঠনের ভাইস চেয়ারম্যান মোঃ রুস্তম আলী, জামিআতুস সুন্নাহ আল ইসলামিয়া মাদ্রাসার পরিচালক ক্বারী জামাল উদ্দিন, দারুত তাক্বওয়া ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ ক্বারী ফারুক আহমাদ, এ্যডভোকেট মাহাবুবুল ইসলাম, জাফরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সহিদুল ইসলাম (মাহমুদ মোল্লা), জাইদুল ইসলাম, সারোয়ার মাহিন, মোঃ সেন্টু খাঁন, মোঃ রফিকুল ইসলাম।

উল্লেখ্য, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সৌদি আরব শাখার সহ সভাপতি ও শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মাদ ইলিয়াছ হুসাইন পাঠাগার স্থাপন ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ড, অসহায় মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেয়াসহ জনহিতকর কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।

এ সময় অতিথিরা বলেন, একটি পাঠাগার হল জ্ঞান অর্জনের বাতিঘর, পাঠাগারে বিভিন্ন বই পড়ে নিজেকে একজন সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে। এলাকায় এই ধরনের কর্মকান্ড সবার জন্য মাইল ফলক হয়ে থাকবে। সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে এবং মানুষের জ্ঞানভান্ডার সমৃদ্ধ করতে এই পাঠাগার ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা