সাইমন হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় চেতনা নাশক ঔষধ ও মলম সহ ৩ জন অজ্ঞান পার্টির সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ২৪ মে রাত সাড়ে নয়টার সময় উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের মোড়লহাট এলাকার একটি হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন, পাশ্ববর্তী পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলা বলরামপুর গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে মোঃ জামিরুল ইসলাম(৩৮) ও নূর ইসলামের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক (২৮) । তারা দুজনে একই এলাকার বাসিন্দা। অপর আসামি বালিয়াডাঙ্গী সনগাঁও এলাকার আমিনুল ইসলামের ছেলে মোঃ ফারুক হোসেন(৩৩)।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফিরোজ কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা অজ্ঞান ও মলম পার্টির সদস্যদের আটক করা হয়। এসময় তাদের শশীর তল্লাশি করে চেতনা নাশক ঔষধ ও মলম আলামত হিসাবে জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মামলা প্রক্রিয়াধীন।