August 5, 2026, 2:21 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

একতা যুব সমাজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে যা বললেন ব্যারিস্টার নূর উস সাদিক

Reporter Name

সাইমন হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে দক্ষিণ ভেলাজান একতা যুব সমাজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২৪ মে দিনব্যাপী দক্ষিণ ভেলাজান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ শেষে শুরু হয় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান।

উক্ত ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে চিলারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ ও ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক এবং বদলে দাও ঠাকুরগাঁওয়ে আহ্বায়ক ব্যারিস্টার নূর উস সাদিক চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে নূর উস সাদিক চৌধুরী বলেন, দীর্ঘদিন করোনার কারনে দেশ পিছিয়ে ছিল, পিছিয়ে ছিল ক্রীড়াঙ্গন। খেলাধুলায় পারে সমাজকে মাদক, অন্যায় ও যে কোন অপকর্ম থেকে দূরে রাখতে। আজকাল ছেলেরা মোবাইলের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। ফলে খেলাধুলার প্রতি তাদের মনোযোগ উঠে যাচ্ছে। আমি অভিভাবকদের প্রতি অনুরোধ জানাবো আপনাদের সন্তানদের যত্ন নিন। মাদক থেকে দূরে থাকার নির্দেশ দেন।

তিনি আরো বলেন, উচ্চ শিক্ষার জন্য আমাদের ছেলে মেয়েদের যেতে হয় দিনাজপুর কিংবা রংপুর সহ দেশের বিভিন্ন জায়গায়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি ছিল একটা বিশ্ববিদ্যালয়ের ইনশাআল্লাহ আমরা সেটি নিতে পেরেছি। এখন চিকিৎসার জন্য আমাদের যেতে হয় দিনাজপুর কিংবা রংপুরে। আমরা এবার মেডিকেল কলেজের জন্য দাবি জানাবো কারণ বাচ্চা না কান্না করলে মা যেমন দুধ দেয় না ঠিক মাননীয় প্রধানমন্ত্রীর কাছে না চাইলে আমরা পাবো না। আমরা বেশি বেশি করে চাইবো। সেই সাথে বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী ও পর্যটন মন্ত্রণালয়ে আমি বিমানবন্দর পুনরায় চালুর জন্য দাবি জানাবো ইনশাআল্লাহ। এসময় তিনি দ্রুত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় স্থাপনেরও দাবি জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মতো উপস্থিত থেকে বক্তব্য রাখেন চিলারং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হৃষিকেশ রায় লিটন, সাধারণ সম্পাদক মোঃ সুলতান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, ওয়ার্ড আওয়ামী যুবলীগ সভাপতি মোমিন আলী শুভ, ক্রীড়া পরিচালক আসাদুজ্জামান নূর, ফাহিম হাসান মেহেদী প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং অনুষ্ঠান পরিচালনা কমিটির সদস্যরা সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা