August 6, 2026, 7:33 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

মোহনপুরে উপজেলা নির্বাচন বর্জনে বিএনপির লিফলেট বিতরণ

Reporter Name

স্টাফ রিপোর্টার

: উপজেলা পরিষদ নির্বাচন বর্জনে সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছে বিএনপি। এরই অংশ হিসেবে শনিবার (২৫ মে) বেলা ১১ টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়ক সংগ্লন্ন কেশরহাট বাজারের গুরুত্বপূর্ণ স্থান সমূহে লিফলেট বিতরণ করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

লিফলেট বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য রায়হানুল আলম রায়হান বলেন, ডামি উপজেলা নির্বাচনের সঙ্গে জনগণ নেই। আওয়ামী নেতাদের কথায় উপজেলার বিগত ধাপের নির্বাচনে জনগণ সাড়া দেয়নি। বিএনপির ডাকে সাড়া দিয়ে জনগণ নির্বাচন বর্জন করেছে। বাকি ধাপের নির্বাচনও দেশের জনগণ বর্জন করবে।

এ সময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আহসান হাবীব, কেশরহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক কামারুজ্জামান হেনা, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোহেল রানা হিটলার, শফিকুল জীবন, ইসাহাক আলী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক নয়ন শাহ, জেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য আলম, কাটাখালি পৌরসভা যুবদলের সদস্য সচিব এস.এম কাউসার, কেশরহাট পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল আলম, ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুনাদ আহমেদ, যুবদলের নেতা হাফিজুর রহমান, ছাত্রদলের সাবেক সভাপতি বাদশা মিয়া, বাকশিমইল ইউনিয়নের ছত্রদলের সিনিয়র সহ-সভাপতি সজিব সরদারসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা