August 6, 2026, 9:32 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

বালিয়াডাঙ্গীতে মলম পার্টির ৩ সদস্য গ্রেফতার

Reporter Name

সাইমন হোসেন  ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় চেতনা নাশক ঔষধ ও মলম সহ ৩ জন অজ্ঞান পার্টির সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ২৪ মে রাত সাড়ে নয়টার সময় উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের মোড়লহাট এলাকার একটি হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটককৃত আসামিরা হলেন, পাশ্ববর্তী পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলা বলরামপুর গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে মোঃ জামিরুল ইসলাম(৩৮) ও নূর ইসলামের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক (২৮) । তারা দুজনে এ‌ক‌ই এলাকার বাসিন্দা। অপর আসামি বালিয়াডাঙ্গী সনগা‌ঁও এলাকার আমিনুল ইসলামের ছেলে মোঃ ফারুক হোসেন(৩৩)।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফিরোজ কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা অজ্ঞান ও মলম পার্টির সদস্যদের আটক করা হয়। এসময় তাদের শশীর তল্লাশি করে চেতনা নাশক ঔষধ ও মলম আলামত হিসাবে জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা