August 6, 2026, 7:30 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

ফুলবাড়ীতে বোরো ধান সংগ্রহে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন

Reporter Name

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহে দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা খাদ্য অধিদপ্তর এবং সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে উপজেলা সভা কক্ষে এ লটারি অনুষ্ঠিত হয়। এসময় উন্মুক্ত লটারির মাধ্যমে উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌর এলাকার ৪৮২ জন কৃষককে নির্বাচন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লটারি উদ্বাধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল।
এসময় উপজেলা খাদ্য পরিদর্শক নাসিম আল আক্তার, ফুলবাড়ী খাদ্য গুদামের খাদ্য ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মাহমুদ মো. ইমরান, মাদিলাহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা রওশন আলী সহ সাংবাদিকবৃন্দ ও কৃষকগণ উপস্থিত ছিলেন ।

উপজেলা খাদ্য পরিদর্শক নাসিম আল আক্তার বলেন, ইরি-বোরো মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে ৩২ টাকা কেজি দরে ১ হাজার ৪৪৪ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। একজন কৃষক ১টন থেকে শুরু করে সর্বচ্চ তিন টন পর্যন্ত ধান খাদ্য গুদামে সরবরাহ করতে পারবে। এ জন্য লটারীর মাধ্যমে উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌর এলাকার আবেদনকারী ৩ হাজার ৭৯৫ কৃষকের মধ্য থেকে লটারীর মাধ্যমে ৪৮২জন কৃষক নির্বচান করা হয়েছে। এছাড়া শতকরা ৩০ শতাংশ কোঠা হিসেবে ১৪৪জন কৃষককে অপেক্ষমান রাখা হয়েছে। নির্বাচিত কৃষকদের মধ্যে থেকে যদি কোনো কৃষক ধান দিতে না পারে, সেই ক্ষেত্রে অপেক্ষমান কৃষকরা ধান দিতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা