August 5, 2026, 4:14 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

ফুলবাড়ীতে দিন ব্যাপী ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ।

Reporter Name

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

চতুর্থ ধাপে আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে ভোট গ্রহন কর্মকর্তাদের দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পযন্ত দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা, দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব্য) সোহাগ চন্দ্র সাহা। এতে প্রশিক্ষণ প্রদান করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার ( ফুলবাড়ী সার্কেলে) ফরহাদ হোসেন প্রমুখ।

জানা গেছে, ফুলবাড়ী উপজেলা নির্বাচনে ৬৩টি ভোট কেন্দ্রর জন্য ৭০ জন প্রিজাইডিং অফিসার, ৪৩৫জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৮৭০জন পুলিং অফিসারকে এ প্রশিক্ষন প্রদান করা হয়েছে। আগামী ৫ জুন এ উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা