August 6, 2026, 7:31 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

ওসির সুসজ্জিত গাড়ীতে কনস্টেবলের বিদায়

Reporter Name

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের দৌলতপুর থানার ওসির সুসজ্জিত গাড়ীতে এক পুলিশ সদস্যদের অবসর জনিত বিদায় নিলেন। গত শুক্রবার এমন রাজসিক সম্মানের বিদায়ে কনস্টেবল মোঃ খোরশেদ আলম আপ্লুত হয়ে পরেন। দীর্ঘ ৪০ বছর চাকুরীকাল সম্পন্ন করে তিনি দৌলতপুর থানা থেকে অবসর গ্রহন করেন।

বিদায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার আদিত্য। এসময় খোরশেদ আলম তার কর্মজীবনের অভিজ্ঞতা ও অনুকরনীয় ঘটনাবলী তুলে ধরেন। থানায় কর্মরত অফিসার ফোর্সসহ বিদায়ী সদস্যের সম্পর্কে বিভিন্ন বক্তব্য প্রদান করেন। তাকে বিদায়ী সম্মাননা স্মারকসহ নানা উপহার সামগ্রী প্রদান করা হয়। শেষে ওসির সুসজ্জিত গাড়ীতে কনস্টেবল খোরশেদ আলমকে পুলিশের মোটর সাইকেল বহরসহ তার নিজ গ্রামের বাড়ী দৌলতপুর গ্রামে পৌঁছে দেয়া হয়।

পুলিশ সদস্য (কং/২৩৪) মোঃ খোরশেদ আলম (বিপি-৬৫৮৫১১১৪২৬) ১৯৮৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। পুলিশ ট্রেনিং সেন্টার, নোয়াখালীতে প্রশিক্ষন শেষে বিভিন্ন ইউনিটে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। তিনি দুই কন্যা সন্তান ও একজন ছেলে সন্তানের জনক।

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি সুমন কুমার আদিত্য বলেন, একজন পুলিশ সদস্য দীর্ঘ ৪০ বছর সৎ এবং নিষ্ঠুর সাথে দায়িত্ব পালন করেছেন। এটা পুলিশের একটি বিশাল প্রাপ্তি। এ কারণে তাকে আমার ব্যবহৃত গাড়িতে করে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে গাড়ী সুসজ্জিত করে তাকে তার বাড়িতে সসম্মানে পৌঁছে দেওয়া হয়েছে তার স্বজনদের হাতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা