August 6, 2026, 9:41 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

যৌতুকের দাবিতে কলাপাড়ায় স্ত্রী কে নির্যাতন করেছে পাষণ্ড স্বামী।

Reporter Name

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি

যৌতুকের দাবিতে কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের সুধীরপুর গ্রামে লাইলি বেগম (৩৫) কে নির্যাতন করেছে পাষণ্ড স্বামী কবির হাওলাদার।

শুক্রবার উপজেলার মহিপুর ইউনিয়নের সুধীরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১৮ বছর আগে সুধীরপুর গ্রামের মোঃ জব্বার হাওলাদারের ছেলে কবির হাওলাদারের সাথে একই গ্রামের ইউসুফ আকন মেয়ে লাইলি’র বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুক ত সহ কারণে ও অকারনে নির্যাতন করে আসছে। তাদের দম্পতি জীবনে ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
সম্প্রীতি কবির হাওলাদার এক লক্ষ টাকা যৌতুক দাবি করে, এবং লাইলি’র বাড়ি থেকে নগদ টাকা আনতে বলে, লাইলি টাকা দিতে অস্বীকার করলে নানা নির্যাতন চালানো হয়। সর্বশেষ শুক্রবার স্ত্রী কে লাইলি’র পিটিয়ে জখম করে ঘরে আটকে রাখে, গোপন সূত্রে পরিবার লোকজন জানতে পেরে মহিপুর থানা পুলিশকে জানালে মহিপুর থানা পুলিশের সহযোগিতায় লাইলি কে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে তিনি কলাপাড়া হাসপাতালে কাতরাচ্ছেন।
হাসপাতালে ভর্তি আহত লাইলি বেগম বলেন, বিয়ের পর কিছুদিন সুখে শান্তিতে বসবাস করেছিলাম, তারপর কারণে অকারণ নেশা খেয়ে নির্যাতন করে আসছে। ছেলেমেয়েদের মুখের দিকে তাকিয়ে কিছু করিনি। এখন তিনি আরও বেপরোয়া হয়ে আমার উপর নির্যাতন চালাচ্ছে। আমি এর বিচার চাই।

এই বিষয় অভিযুক্ত কবির হাওলাদার বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট, আমি কষ্ট করে খাই, কেন আমি চাঁদা চাইবো।

এ বিষয়ে মহিপুর থানার ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, তদন্ত চলছে, তদন্ত শেষে আইগত ব্যবস্থা নেওয়া হবে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা