আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ:
রুখবো মরুময়তা, অর্জন করতে হবে খরা সহনশীলতা” এই প্রতিপাদ্যে মানিকগঞ্জের ঘিওরে বৃক্ষ চারা রোপণ, আলোচনা সভা ও র্যালী হয়েছে।
গতকাল বুধবার উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই র্রালী ও আলোচনা সভা হয়।
পরে উন্বিনয়ন সংস্থা বারসিক ও অটোরিকশা চালক সমিতির আয়োজনে বিভিন্ন দর্শনীয় স্থান, রাস্তার মোড়ে, শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় খেজুর, কৃষ্ণচূড়া, বট, পাকুড়সহ কয়েক শত ফলজ গাছের চারা রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, বানিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামিমা আক্তার, সমাজ সেবক আল আজাদ, বারসিক এর বানিয়াজুরী আঞ্চলিক কর্মকর্তা সুবীর সরকার, শ্যাময়েল হাসদা, ইউপি সদস্য মিঠুন আনসারী