August 6, 2026, 9:39 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

সখিপুরে ২৫ হাজার জাল টাকার নোটসহ এক প্রতারক আটক

Reporter Name

মোঃ রুহুল আমিন:শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জে ২৫ হাজার টাকার জাল নোটসহ নুরুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার (৫জুন) দুপুরে উপজেলার সখিপুর বাজার থেকে তাকে আটকের পর পুলিশে দেয় স্থানীয় লোকজন।

আটক হওয়া নুরুল ইসলাম গোসাইরহাট উপজেলার গোসাইরহাট ইউনিয়নের ধীপুর এলাকার সোবহান হাওলাদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বুধবার দুপুরে সখিপুর বাজারে কেনাকাটা করছিলেন নুরুল ইসলাম নামের ওই ব্যক্তি। এসময় সে এক মুরগী বিক্রেতাকে এক হাজার টাকার একটি জাল নোট দেয়। মুরগী বিক্রেতা বিষয়টি বুঝতে পেরে তাকে আটক করে। পরে আশেপাশে থাকা অন্যান্য দোকানীরা এসে তাকে জিজ্ঞেস করার একপর্যায়ে তার কাছে মোট ২৫ হাজার জাল টাকা থাকার কথা স্বীকার করে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

অভিযুক্ত নুরুল ইসলাম বলেন, হারুন আমাকে এখানে নিয়ে আসছে। ও আমাকে এখানে রেখে, মোবাইল বন্ধ করে কোথায় যেন চলে গেছে। হারুন এই জাল টাকার ব্যবসা করে। এই জাল টাকা চালাতে প্রতিদিন ৭০০ টাকা পারিশ্রমিক দেয়।

জাহিদ মুন্সী নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, সামনে ঈদ, আর এই ঈদকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় এই চক্রটি জাল টাকা সরবরাহ করে। যারা বুঝতে না পারে, তাদের এই জাল টাকা ধরিয়ে দিয়ে কৌশলে পালিয়ে যায়।

এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, জাল টাকাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা