ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ও উপজেলা সহকারি কমিশনার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম বাবু, ইউপি চেয়ারম্যান এনামুল হক, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ২৯ বিজিবি’র নায়েব সুবেদার আক্তার হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, আনছার ভিডিপি কর্মকর্তা রিতা রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সেনেটারী ইন্সপেক্টর জগদিশ চন্দ্র রায়, দারিদ্র বিমোচন কমিটির সদস্য রহমানিয়া মেরাজ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, সাংবাদিক ও সমাজসেবকগণ। পরে সেখানে একই উপস্থিতিতে ভোক্তা অধিকার কমিটির সভা অনুষ্ঠিত হয়।