August 6, 2026, 9:36 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

ফুলবাড়ীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

Reporter Name

ফুলবাড়ী(দিনাজপুর) প্রতিনিধি:

 

দিনাজপুরের ফুলবাড়ীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ গ্রহণ করে।

গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পৌর শহরের সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি ও সৎ মানুষ হিসেবে গড়ে তুলতেই এই প্রতিযোগিতার আয়োজন ।

দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়ের আয়োজনে ও ফুলবাড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ মশিউর রহমান। এতে স্বাগত বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব এম.এ কাইয়ুম।

ফুলবাড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. নাজিম উদ্দিন মন্ডলের সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক হারুন-উর-রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর আলম, পুখুুরি স্কুল এন্ড কলেজের প্রভাষক রেহনুমা আক্তার সেতু,ফুলবাড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস আলী বাবুল।

“দুর্নীতি দমনের জন্য আইন ব্যবস্থার পাশাপাশি সামাজিক সচেতনতাও অপরিহার্য” বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে বিপক্ষ দল ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় যৌথভাবে রানারআপ হয়। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয় বিপক্ষ দলের তৃতীয় বক্তা সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র সিয়াম।
এছাড়া রচনা প্রতিযোগিতায় “ক” গ্রুপে প্রথম স্থান অর্জন করে ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রাফিয়া আক্তার রিয়া। দ্বিতীয় স্থান অর্জন করে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া ইয়াসমিন এবং তৃতীয় স্থান অর্জন করে সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী লামিশা উলফাত বিভা।
রচনা প্রতিযোগিতায় “খ” গ্রুপে প্রথম স্থান অর্জন করে সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মায়িশা, দ্বিতীয় স্থান অর্জন করে ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সৈয়দ সিয়ামুর রহমান এবং তৃতীয় স্থান অর্জন করে ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ইশরাত জাহান সায়মা।
প্রতিযোগিতা ও আলোচনা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ সহ সকল বিজয়ী প্রতিযোগিদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন আমন্ত্রীত অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা