August 6, 2026, 9:41 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

শরীয়তপুরের জাজিরায় ধরা পড়ল রাসেল ভাইপার সাপ

Reporter Name

মোঃ রুহুল আমিন: শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদী হতে পাঁচ ফুট দৈর্ঘ্যের একটি বিষধর রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে স্নেক রেসকিউ টিমের হাত তুলে দেয়া হয়।

শনিবার (২২ জুন) রাতে উপজেলার জাজিরা ইউনিয়নের জব্বর আলী আকন কান্দি এলাকা থেকে সাপটিকে ধরা হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় জব্বর আলী আকন কান্দি এলাকার সোহেল মাদবরসহ বেশ কয়েকজন নৌকা নিয়ে পদ্মা নদী পাড় হচ্ছিলেন। এসময় তারা একটি সাপকে সাতরিয়ে নদী পাড় হতে দেখেন। কাছে গিয়ে দেখতে পারে এটি একটি রাসেল ভাইপার সাপ। তারা সাপটিকে নৌকা চালানোর বাঁশের লাঠি দিয়ে সাপটিকে পিটিয়ে আহত করেন। পরে নৌকায় থাকা একটি মাছ ধরার চাইয়ের ভেতরে ঢুকিয়ে এলাকায় নিয়ে আসেন। বিষয়টি স্নেক রেসকিউ টিম বাংলাদেশকে জানালে তারা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী সোহেল মাদবর বলেন, আমরা পদ্মা নদী পাড় হয়ে বাড়ি ফেরার পথে সাপটিকে দেখতে পাই। পরে লাঠি দিয়ে সাপটিকে পিটিয়ে আহত করে চাইয়ের মধ্যে করে নিয়ে আসি।

এ বিষয়ে স্নেক রেসকিউ টিম বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান জুবায়ের বলেন, আমরা ফোনের মাধ্যমে জানতে পারি জাজিরায় একটি রাসেল ভাইপার সাপ ধরা পড়েছে। পরে ঢাকা থেকে আমাদের একটি দল নিয়ে এসে রাত ১২ টার দিকে স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করি। তবে সাপটি কিছুটা আহত অবস্থায় ছিলো।

সবাই সতর্ক ভাবে চলা ফেরা করুন। রাতে টস কাইট ব্যবহার করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা