August 6, 2026, 9:38 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Reporter Name

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে রোপা আমন ধান চাষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিফ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ রুম্মান আক্তার,অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহানুর রহমান,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্চিতা রায়, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতিকুর ইসলাম প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ রুম্মান আক্তার বলেন, রোপা আমন চাষে ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিফ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার সাতটি ইউনিয়ন এবং পৌর এলাকার ১হাজার ৯শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। একজন কৃষক এক বিঘা জমির জন্য পাচ্ছে ১০ কেজি (ডিএপি) ড্যাব, ১০ কেজি (এমওপি) পটাশ এবং ৫ কেজি রোপা আমন ধানের বীজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা