মানিকগঞ্জের ঘিওরে কৃষক ও খামারিদের নিয়ে গবাদিপশুর লাম্পি স্কিন রোগ প্রতিকার ও নিয়ন্ত্রণ বিষয়ক সচেতনামূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও রোগাক্রান্ত গবাদি পশুর বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করা হয়েছে।
গত রবিবার উপজেলার নারচি বাজারে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত এ বৈঠকে উপস্থিত ছিলেন শতাধিক খামারি।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ পার্বতী পাল।
বক্তব্য দেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ রাসেল আহমেদ।
এতে সহায়তা করেন মানিকগঞ্জ ভেটেনারি মেডিকেল শিক্ষার্থী এবং স্কয়ার, একমি ও এসকেএফ।