August 7, 2026, 4:12 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

সুখিপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name

মোঃ রুহুল আমিন: জেলা প্রতিনিধি শরীয়তপুর

শরীয়তপুরের সখিপুরে খাবারে নিষিদ্ধ ক্ষতিকর রং ব্যবহার, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রয়ের অভিযোগে সখিপুর বাজারের ফুড গার্ডেন রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ( বুধবার ১০ জুলাই) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর শরীয়তপুর এর সহকারী পরিচালক সুজন কাজী, জেলা নিরাপদ খাদ্য অফিসার সুব্রত ভট্টাচার্য, জেলা ক্যাব সভাপতি বিল্লাল হোসেন খান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল হোসেন ও সখিপুর থানা পুলিশের একটি সমন্বিত টিম রেস্টুরেন্টটিতে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। এ সময় রেস্টুরেন্ট মালিককে এসব বিষয়ে সতর্ক করে আদালত।

এছাড়া একই সময় বাজারের খবির স্টোরকে ৩ হাজার টাকা, মা ফার্মেসীকে ৩ হাজার টাকা, ভাই ভাই পোল্ট্রি দোকানকে ২ হাজার টাকা ও সুমন সুইটমিটকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী বলেন, সখিপুরের ৫ প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে, প্রতিমাসেই আমাদের নিয়মিত অভিযান চলছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা