ঘিওর মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল।
গতকাল বুধবার বিকেলে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে শেখ হাসিনার বিচারের দাবিতে ১৪ ও ১৫ আগস্ট দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে।
জাতীয়তাবাদী যুবদল ঘিওর উপজেলা কমিটির আহবায়ক মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইফ সানোয়ারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্নু আহবায়ক মিয়া মোঃ হাসিন, মোঃ মোশারফ হোসেন, তাজুল ইসলাম তারেক, মীর ফারুক ও মির্জা সালেম।